ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় এক সৈন্য ও এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়া একটি অঞ্চলের কাছে তারা এ হামলা চালায়। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন।
নিহ
বগুড়া শহরের মাটিডালী চারমাথা মোড়ে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেলে আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) ও ক্রেন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তিন সৈন্য নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় প্রদেশ তারটাসে এই ইসরাইলি হামলা চালানো হয়।
মালির সাহেল অঞ্চলে সন্দেহভাজন উগ্রবাদী হামলায় সামরিক বাহিনীর ৪২ সৈন্য নিহত হয়েছে। তারা ড্রোন ও কামান ব্যবহার করে এ হামলা চালায়। এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ বুধবার এ খবর জানিয়েছে।
শাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়। বুধবার আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন।
যশোর সদরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে শহরের ঢাকা রোড়ের শেখহাটি এলাকায় দ্রুতগামি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর তুরাগে কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণে মোঃ আল আমিন (৩০) নামের দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রীনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক নিহত হন। এ সময় বাসের আরো তিন যাত্রী আহত হয়েছেন।
ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে একজন আঁততায়ি ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।