নিহ

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে নিহত ৭৭

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে নিহত ৭৭

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিতে অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান। এছাড়া সামনে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে দুই যাত্রী নিহত

রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে দুই যাত্রী নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার জেলা বাস মালিক সমিতির সামেন থ্রিহুইলার মাহেন্দ্র উল্টে আজিজুল ও মতিয়ার রহমান নামে দুই যাত্রী নিহত হয়েছে।

নাইজারে বিদ্রোহীদের হামলায় ৬ সৈন্য নিহত

নাইজারে বিদ্রোহীদের হামলায় ৬ সৈন্য নিহত

শাদের সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে বিদ্রোহী হামলায় ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।

জুনে সড়ক দুর্ঘটনায় ৫২৪ জন নিহত

জুনে সড়ক দুর্ঘটনায় ৫২৪ জন নিহত

জুন মাসে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৭৩ শিশুসহ ৫২৪ জন নিহত ও ৮২১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০৭ জন পথচারী, ৮৬ জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গুলি : নিহত ৯, আহত ৫৭

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গুলি : নিহত ৯, আহত ৫৭

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা হয়েছে। আততায়ীর গুলিতে সেখানে নিহত হয়েছে ৯ জন। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।

ভারতে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৬

ভারতে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৬

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস। মৃত্যু হলো অন্তত ১৬ জনের। নিহতদের মধ্যে স্কুলপড়ুয়াও রয়েছে। ভারতের হিমাচল প্রদেশের কুলুতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কোপেনহেগেনে শপিং মলে গুলি, বেশ কয়েকজন নিহত

কোপেনহেগেনে শপিং মলে গুলি, বেশ কয়েকজন নিহত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে গুলিবর্ষণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। অন্তত তিনজন নিহত হয়েছে বলে ড্যানিশ পুলিশ জানিয়েছে। আহত তিনজনের অবস্থা সঙ্কটজনক বলেও জানা গেছে। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার কথা ভাবছে। হামলাকারী ২২ বছর বয়সী ড্যানিশ তরুণকে আটক করা হয়েছে।