মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পরই এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিগসবি প্রতিশোধ হিসাবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা এখনোও স্পষ্ট করেননি।
নিহ
রাশিয়ার মস্কোর দক্ষিণ পূর্বে একটি শিল্প বিস্ফোরক কারখানায় অগ্নিকান্ডে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। এ ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ
জাতীয় নিরাপদ সড়ক দিবসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ বোগদাদিয়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক,সহযোগীসহ তিনজন নিহত হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফ আহমেদ (২৩) ও নয়ন মিয়া (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পৃথক বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৫ সামরিক সৈন্য নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা হামলার বিচার দাবি করেছেন।
ভারত ও নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১শ’র বেশী লোকের মৃত্যু হয়েছে। আরো অনেক নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।
ময়মনসিংহের জেলার ত্রিশালে ট্রাক চাপায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আছেন।
সিরিয়ায় একটি বাসে বোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলার ঘটনা ঘটেছে। খবর আলজাজিরা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারাম এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় ২ জন চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।