ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কারফিউ জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী। কিরকুক শহরের সঙ্গে এরবিলের সংযোগকারী মহাসড়কটি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সমর্থকরা। বিক্ষোভ চলাকালে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নিহ
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে সাতজন নিহত হয়েছেন।
ভারতের ওড়িশা রাজ্যের ছয় জেলায় বজ্রপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ইশতিয়াক হোসেন খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মধ্য চিলির বায়োবায়ো অঞ্চলে ট্রেন ও মিনিবাসের ধাক্কায় ৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ সন্দেহভাজন নিহত হয়েছে।শুক্রবার দেশটির লিম্পোপো প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ড্রামট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার বরুড়া উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুপক্ষের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫৬ জন।
দিনাজপুরের বিরামপুরে বাসচাপায় মানিক (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মোটর সাইকেলে থাকা আরেক জন।