চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দুইটার দিকে এনায়েত বাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নেতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃস্থানীয় সদস্য ও যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তাকে গ্রেপ্তার করেছে এসআরবি-১।
রাজধানীর নিকেতনের বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রাজধানীর লালবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেরপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার করেছে বিজিবি ও উপজেলা প্রশাসন।
সিলেটে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
ঢাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
নেত্রকোনার আটপাড়ায় এক অন্তঃসত্ত্বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি দেওয়ার অভিযোগে দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।