নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে সম্পতির ভাগের জন্য বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৭ জুন) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ মামলার রায় ঘোষণা করেন।
নোয়াখালী
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ইয়াকুব, ফয়েজ ও রাফি।বুধবার দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালী সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ১৩ মামলার পলাতক আসামি মামুনুর রশিদ প্রকাশ জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে।
ঢাকার গন্দাবাগে পরকীয়ার জেরে ২ সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ২ সন্তানের ময়নাতদন্ত শেষে রোববার রাতে নিজ বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামে দাফন সম্পন্ন হয়।
নোয়াখালীর সেনবাগে এক ওমান প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মাহমুদুল হাসান (২০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
নোয়াখালীর চাটখিলে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেফতার আজিম উদ্দিন (১৭) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইউনিয়নের সাংবাহুরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া পশ্চিম বাজারে রাত পৌনে চারটার দিকে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি দোকান ।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালীর চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি দোকান পুড়ে গেছে। এ ছাড়াও ক্ষতি হয়েছে আরো বেশ কয়েকটি দোকানের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে দু’কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে এক মণ ইলিশসহ ৪ জনকে আটক করেছে নৌ পুলিশ। আটকৃতরা হলো: উপজেলার রসুলপুরের জেলে আনোয়ার হোসেন (২১), মধ্যম মাইজরা গ্রামের মো. নুরুন নবী (২৮), জাহাজমারার আবদুল কুদ্দুস (২১) ও মাছ বহনকারী মাইজরা গ্রামের মো. নুর উদ্দিন (২৫)।