আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
নয়ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত ৪ জনসহ মোট ৩৪ প্রার্থী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঢাকার দুটি আসনে মনোনয়নপত্র নেওয়ার পর এবার কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৮৯ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি।
নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে একাদশ সংসদে থাকা হেভিওয়েট নেতাদের পাশাপাশি আরও বেশ কয়েকজন শক্তিশালী নেতা মনোনয়ন পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের প্রার্থীদের নাম জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জনকে আজ গণভবনে ডাকা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ইতোমধ্যে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা।
মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)।শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বনানীর দলীয় কার্যালয়ে শুরু হয় এ সাক্ষাৎকার গ্রহণ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে আয়কর সনদও জমা দিতে হবে। অন্যথায় বাতিল হতে পারে প্রার্থিতা।