আজ ২৯ নভেম্বর ঐতিহাসিক পঞ্চগড় মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় পঞ্চগড়।
পঞ্চগড় মুক্ত দিবস
আজ ২৯ নভেম্বর। পঞ্চগড় মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে পঞ্চগড়কে হানাদার মুক্ত করেছিলেন। প্রতি বছরের মতো এবারেও পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে।