চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
প্রকাশ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ৫টি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকা চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ইউনিটে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার সঙ্গে মিল রেখে আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে আলিম পরীক্ষা। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবছর এই ইউনিটে পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ এবং মোট পাস করেছে ৪ হাজার ৫২৬ জন। ফেলের হার ৮৮ দশমিক ১৬ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার গড়ে ২৬.৬২ শতাংশ। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে।