নদী খননের নামে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে অসংখ্য জমির মালিকরা।সোমবার (৩১ জানুয়ারী) দুপুরে পাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদীর পাড়ে ভূমি রক্ষা কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ভূক্তভোগী কৃষকরা অংশ নেন।
প্রতিবাদ
শিক্ষকের কাছে আত্মসম্মানের চেয়ে কি পদবী বড়? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে মৌন প্রতিবাদ জানাতে এসে এমন প্রশ্ন সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের শিক্ষক ও শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ইনজামুল হক।
কুবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ইরানে হেইদার গোরবানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হবার পর তার বাড়ির সামনে সমবেত বিক্ষোভকারীরা সরকারবিরোধী শ্লোগান দিয়েছে - যা ইরানে এক বিরল ঘটনা।
পাবনা প্রতিনিধি:দু’দিনের মাথায় একই উপজেলায় সোমবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় দুবলিয়া হাজি জসিম উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহতের প্রতিবাদে সোমবার রাতে সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
পাবনা প্রতিনিধি: রড সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও জেলা প্রশাসকের এবং পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ঠিকাদাররা।
সুদানে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে সামরিক ও নিরাপত্তা বাহিনীর আক্রমণে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছে।
সারাদেশে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদে মানিকগঞ্জে ঘণ্টাব্যাপী প্রতিবাদী কবিতা আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের চৌগাছার সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সাম্প্রদায়িক ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।