প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় শিল্পকে আরও কার্যকর করতে দেশীয় বাজার সম্প্রসারণ এবং জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, আমরা রপ্তানীও যেমন করবো তেমনি নিজের দেশের বাজার ও যাতে সৃষ্টি হয় এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে সেদিকেও দৃষ্টি দিতে হবে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
প্রধান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদার হোক, সকল সংকট দূরীভূত হোক, সকল সংকীর্ণতা পরাভূত হোক এবং সকলের জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমন্ধি- এই প্রার্থনা করি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভাগীয় পর্যায়ের সমাবেশের ধারাবাহিকতায় রাজশাহীতে জনসভা হবে আগামী ৪ ফেব্রুয়ারি। জনসভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেওয়ার কথা রয়েছে।
সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল ২৭ ডিসেম্বর মতবিনিময় এবং অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন সাবেক কমিউনিস্ট বিদ্রোহীদের নেতা পুষ্পকমল দাহাল।রোববার তার সাবেক প্রতিপক্ষ এবং অন্যান্য ছোট রাজনৈতিক দলের সমর্থনে প্রধানমন্ত্রী হন তিনি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অস্থির বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবার দলের নেতৃত্ব গ্রহণ করেছেন।দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর রবিবার গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই তার সরকারের প্রধান লক্ষ্য।প্রধানমন্ত্রী আগামীকাল ‘বড়দিন ' উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি কিভাবে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তিনি উল্লেখ করেন যে ২০০৮ সালের সাধারণ নির্বাচন যা সকলে মেনে নিয়েছিল, সে নির্বাচনে বিএনপি-জামায়াত জোট মাত্র ৩০টি আসন পেয়েছিল।