সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছে না। এবার ১৯ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ২১৮।
প্রাণ গেল
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৩৯) নামের এক চালক নিহত হয়েছেন।
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে মেয়েকে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পঞ্চম শ্রেণিপড়ুয়া মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ার পর জলাতঙ্কের উপসর্গ দেখা দেওয়ায় নাসির উদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
জামালপুরের মেলান্দহে একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।