দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে ভোটার উপস্থিতি অনেকটাই কম। দুপুর ২টা পর্যন্ত জেলা সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে, লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দুপুর ১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
প্রার্থী
ফরিদপুর-৩ আসনের কানাইপুর স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিনজন। এ ঘটনায় ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি। আর মাত্র একদিন পরই নির্বাচন। নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অর্ধশতাধিক প্রার্থী। এদের অধিকাংশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। শুধু জাতীয় পার্টির নয়, ভোটের মাঠ ছাড়ছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ নজরুল ইসলামের পক্ষে ভোটারদের মাঝে বিতরণের জন্য নিয়ে যাওয়ার সময় ৪৬০ পিস টি-শার্ট ও হুডি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ সোনাগাজী দাগনভূঞা আসনের স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার আজ শুক্রবার (০৫জানুয়ারী) নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। তার মার্কা ছিল বাঁশি।
রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার ৩৫ জন শিক্ষকের একটি তালিকা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক। তারা দ্বাদশ সংসদ নির্বাচানে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে মনিরামপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম।
নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শাহ আজমকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল কবির প্রকাশ রিন্টু আনোয়ার ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।