অধিকৃত পশ্চিম তীরের নাবলুস নগরীতে ইসরাইলি বাহিনীর আক্রমণে অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও আরো ১৯ জন আহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনি
ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে চলতি বছর ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এ পর্যন্ত অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবিসি এই সংখ্যাটি পেয়েছে বিভিন্ন তথ্য সংকলনের মাধ্যমে।
অধিকৃত পশ্চিমী তীরের জেনিন শহরের কাছে বৃহস্পতিবার ইসরাইলী সেনাবাহিনীর সাথে সংঘর্ষে একজন ফিলিস্তিনী কিশোর নিহত হয়েছে।
অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে মঙ্গলবার ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনির বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬ বছর বয়সী শিশু ফারুক আবু আবুল-নাজা।
অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোড়া এক ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন। সামরিক সূত্র ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে শুক্রবার সংঘর্ষ চলাকালে ইসরাইলি সেনাদের হামলায় এক ফিলিস্তিনী নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের মসজিদুল আকসার কাছে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সাথে এক ফিলিস্তিনির গোলাগুলি হয়েছে। সোমবার সকালে এই গোলাগুলিতে এক ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়।ইসরাইলি পুলিশ পরে ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।গোলাগুলিতে আরো এক ইসরাইলি বসতি স্থাপনকারী ও দুই ইসরাইলি সীমান্ত পুলিশ আহত হয়।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের নৈশ সামরিক অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে জেরুসালেম ও জেনিনে দুই পৃথক সংঘর্ষে এই চার ব্যক্তি নিহত হন।
সাম্প্রতিক সময়ে ইসরাইলের জেল থেকে মুক্তি পাওয়ার পর এক শিশুর জন্ম দিয়েছেন আনহার আল-দিক নামের এক ফিলিস্তিনি নারী। ওই নারী একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম মিডলইস্ট মনিটর সূত্রে জানা গেছে। ছেলের নাম রাখা হয়েছে আলা।