দিনাজপুরের পার্বতীপুরে দর্গাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টের ফাইনালে পার্বতীপুর একাদশ বনাম আমবাড়ি শিয়ালকোট খেলোয়াড় একাদশ অংশ নেয়।
ফুটবল
সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।
বয়স তার ৩৮। কিন্তু খেলায় তার বয়স ফুটে উঠে না। মাঠে নেমে করেছেন গোল। একটি নয় দুটি। ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইফলক অর্জনের কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।
বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ের তালিকায় তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমারকে।
এএফসি কাপ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় ৬৪ বোতল মদ এনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের হাতে ধরা পরা ৫ ফুটবলারের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস।
কাতার বিশ্বকাপের দামামার সমাপ্তির একবছরও হয়নি। এরই মধ্যে শুরু হয়ে গেছে পরবর্তী বিশ্বকাপের তোড়জোড়। লাতিন আমেরিকার বাছাই দিয়ে শুরু হয়েছে ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের বাছাই পর্ব।
জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন আগেই। এবার পেশাদার ফুটবলকেই বিদায় বলে দিলেন ইডেন হ্যাজার্ড। নিজেই অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী বেলজিয়ান ফরোয়ার্ড।
২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। তবে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রথম তিনটি ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
শাহজালাল বিমানবন্দরে মাদক কাণ্ডে জড়িত পাঁচ ফুটবলারকে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রাখেনি বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। বুধবার রাতে তাদের ছাড়াই বাকি ১৫ জন ফুটবলার বাছাই করেছেন স্প্যানিশ কোচ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
দেশের ফুটবলে লজ্জাজনক ঘটনা, গৌরবময় ঐতিহ্যে এঁটে গেল কলঙ্ক! বিদেশী মদসহ ধরা পড়েছে পাঁচ ফুটবলার। মালদ্বীপ থেকে খেলে ফেরার পথে ব্যাগ ভর্তি মদ নিয়ে আসছিলেন দেশের পাঁচ তারকা ফুটবলার।