বন

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাশিয়ার বন্ধু দেশের তালিকায় বাংলাদেশ

রাশিয়ার বন্ধু দেশের তালিকায় বাংলাদেশ

৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা অনুমোদন করেছে রাশিয়া সরকার। যাদেরকে রাশিয়ান মুদ্রা বাজারের পাশাপাশি ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেওয়া হবে। এ তালিকায় নাম রয়েছে বাংলাদেশের।

পাবনা তিনদিনব্যাপী অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব ও ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান উৎসব চলছে

পাবনা তিনদিনব্যাপী অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব ও ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান উৎসব চলছে

“ম’রো না, মেরো না, যদি পার মৃত্যুকে অবলুপ্ত কর”, “ঐ তিনি যখন যেখানে আবির্ভূত হন সে স্থানই মানুষের পরমতীর্থ” শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এমন অসংখ্য বাণী ধারণ করে পাবনা হিমায়েতপুরে অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব ও ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান উৎসব চলছে। 

‘ছেলের হুমকি’: জীবনের নিরাপত্তা চাইলেন পূবাইল থানা আ. লীগ সভাপতি

‘ছেলের হুমকি’: জীবনের নিরাপত্তা চাইলেন পূবাইল থানা আ. লীগ সভাপতি

‘ছেলের হুমকির’ পরিপ্রেক্ষিতে জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সভাপতি ও সিটির সাবেক ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ। 

ভারতে বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা

ভারতে বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা

ভারতের একটি বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির গুজরাট রাজ্যের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক (এসভিপিআই) বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

চার মাসের সর্বনিম্নে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চার মাসের সর্বনিম্নে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

গত প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জানা গেছে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টানা দ্বিতীয় সপ্তাহে কমেছে এবং গত ১৫ সেপ্টেম্বর সপ্তাহ শেষে রিজার্ভ ৫৯৩ দশমিক ০৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সুতরাং আগের সপ্তাহের তুলনায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার। 

ঢাকাসহ ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ঢাকাসহ ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ঢাকাসহ ১৮টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। শনিবার (২৩ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ

কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ

কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ ভিসা কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিএলএস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি কানাডায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর দায়িত্বে রয়েছে।