নেত্রকোনার দুর্গাপুরের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ১৮ বছর পর ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আহম্মদ আলী (৬৫) জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
বন
টানা তাপপ্রবাহে রাজশাহীতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে করে মানুষ ও যানবাহন চলাচল অনেকটা কমে গেছে। বাজারে ঈরে কেনাকাটায় ছেদ পড়েছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত।
হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়িয়ে আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। কোটা পূরণ না হওয়ায় অষ্টমবারের মতো বাড়ল হজের নিবন্ধনের সময়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ।জাতীয় সংসদের ৫০তম বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষ্যে আজ শুরু হওয়া বিশেষ অধিবেশনের প্রাক্কালে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগদানের পর বঙ্গবন্ধু ও তাঁর ভাষণের ওপর দু’টি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি একথা বলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনাসভা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯২তম জন্মদিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাসেই টানা দ্বিতীয় রাতে এ হামলার ঘটনা ঘটে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু, অন্যতম বৃহৎ বিনিয়োগকারী ও রফতানি গন্তব্য।
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার ধর্ষণের মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরার আদালত এ রায় দেন
এ বছর হজের নিবন্ধনের সময় সাত দফা বাড়ানো হয়। এরপরও বাংলাদেশ থেকে হজ পালনে হজযাত্রীর কোটা পূরণ হয়নি। সর্বশেষ বাড়ানো হজযাত্রী নিবন্ধনের সময় বুধবার শেষ হয়েছে। তবে কোটা পূরণে ৮ হাজার ২৪৪ জনের নিবন্ধন বাকি রয়েছে।