গাজীপুরের শ্রীপুরের রেললাইনে ক্রেনে উল্টে ঢাকা-ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বন
মাদারীপুর জেলার শিরখাঁড়ায় ইউপি নির্বাচনে হেরে গিয়ে গুলি ও কুপিয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দোষী প্রমাণ না হওয়ায় ৬ আসামীকে খালাস দেয়া হয়।বুধবার মাদারীপুরের অতিরিক্ত দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় দেন।
বান্দরবানে বন্য হাতির আক্রমণে আব্দুল মান্নান (৫৩) নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর দিয়ে বন্ড সুবিধায় (অন-চেসিস) আনা ১০৭ মেট্রিক টন কাপড় (পলিস্টার ওভেন ফ্যাবিক্স) জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
পাবনার আটঘরিয়ায় গাছ থেকে শামীম হোসেন (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বোরামাড়া বিলের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিড়ি শিল্প রক্ষায় নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বেলা ১১ টায় ময়মনসিংহ বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
রাশিয়ার ইয়েস্ক নগরীর একটি আবাসিক ভবনে একটি সুপারসনিক সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পুরো ভবনে আগুন ধরে যায়, ওপরের দিকে কয়েকটি তলা ধসে পড়েছে। প্রাথমিকভাবে অন্তত চারজন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো ছয়জন নিখোঁজ রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ এবং খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে এবং সবার কাছে খাবার পৌঁছে দেয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের ৮০ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরো খারাপ অবস্থায় পৌঁছেছে।
পাবনা পৌরসভা অতি প্রাচীণতম দেশের অন্যতম ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ জেলা পাবনার ১৯৪তম ‘জন্মদিন’ আন্দঘন পরিবেশে ও জাঁকজমকপূর্ণভাবে উৎযাপন করেছে। ১৮২৮ সালের ১৬ অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে পাবনা স্বীকৃতি লাভ করে। বর্তমান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভরপূর হওয়ায় পাবনাকে বলা হয় শিক্ষানগরী পাবনা।
নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে।রোববার মৃতের এ নতুন সংখ্যা প্রকাশ করা হয়