বন

জিয়া মারা না গেলে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতেন : আইনমন্ত্রী

জিয়া মারা না গেলে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতেন : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকান্ডের  সাথে জড়িত ছিলেন তা প্রমাণের জন্য রকেট সায়েন্স লাগে না। তার কর্মকান্ডই  প্রমাণ করে তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, মারা না গেলে জিয়াউর রহমান এই মামলার আসামি হতেন।

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টি খাতুন (২০) এর হত্যা মামলায় শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু (৩৫), হেলাল উদ্দিন (২৬) ও আশরাফুল আলম (৩৩) নামে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন আদালত।

৩১ আগস্ট ভোর থেকে পেট্রোলপাম্প বন্ধের ঘোষণা

৩১ আগস্ট ভোর থেকে পেট্রোলপাম্প বন্ধের ঘোষণা

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ানো, বিপিসির অংশগ্রহণ ছাড়া ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩১ আগস্ট ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশের পেট্রোলপাম্প বন্ধ রাখবে সংগঠনটি।

আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান-পাকিস্তান

আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান-পাকিস্তান

পূর্ব আফগানিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের কিছু এলাকার মৌসুমি বর্ষণের ফলে সৃষ্ট প্রবল বন্যায়, এক রাতেই কয়েক ডজন মানুষ মারা গেছে। রোববার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বঙ্গবন্ধু ছিলেন মানবিক দরদী মেধাবী এবং প্রতিবাদী নেতা : শ্রম প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু ছিলেন মানবিক দরদী মেধাবী এবং প্রতিবাদী নেতা : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী  বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধু অত্যন্ত সাহসী নেতা ছিলেন। ছোট বেলা থেকেই মানবিক, দরদী, প্রখর মেধাবী এবং অত্যন্ত প্রতিবাদী   নেতা ছিলেন। শৈশব থেকেই এমন সবধরনের গুণের অধিকারী ব্যতিক্রমী নেতা ছিলেন বঙ্গবন্ধু। 

ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু

ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু

ভারতের চারটি রাজ্যে শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা রোববার জানিয়েছেন।

আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে : তাজুল ইসলাম

আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে : তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভবিষ্যত চ্যালেঞ্জ  মোকাবেলায় তথ্য প্রযুক্তিতে আরো বেশি দক্ষ হওয়ার জন্য সকল শিক্ষার্থীদের পরামর্শ দেন।

নিউজিল্যান্ডে ব্যাপক বন্যা, সরিয়ে নেয়া হয়েছে হাজারো মানুষ

নিউজিল্যান্ডে ব্যাপক বন্যা, সরিয়ে নেয়া হয়েছে হাজারো মানুষ

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কয়েক শ’ পরিবার বৃহস্পতিবার বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। বন্যার কারণে তিনটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার পর তারা চলে যান। খবর এএফপি’র।