বন

রাতের আধারে যুবককে কুপিয়ে হত্যা

রাতের আধারে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বিশ্বনাথ উপজেলার দশঘর  ইউনিয়নের বাউসি গ্রমে এ ঘটনা ঘটে। 

সাঁথিয়ায় দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০, আটক ৬

সাঁথিয়ায় দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০, আটক ৬

পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়া নাগডেমড়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’ চেয়ারম্যান প্রার্থীর র সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত: ২০ জন আহত হয়েছে। 

বঙ্গবন্ধু পরিবারকে এসএসএফ নিরাপত্তা দিতে বিল পাস

বঙ্গবন্ধু পরিবারকে এসএসএফ নিরাপত্তা দিতে বিল পাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সংসদে বিল পাস হয়েছে।মঙ্গলবার সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল-২০২১ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। মঙ্গলবার ফাইনালে সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের সাথে মোকাবেলা করে ২২ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম।

কুবিতে রক্তদান সংগঠন ‘বন্ধুর’ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুবিতে রক্তদান সংগঠন ‘বন্ধুর’ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু'র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাচঁবে জীবন বাচঁবে প্রাণ’- এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সোয়া দশটায় বিশ্ববিদ্যালয় থেকে র‌্যালি শুরু হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন কোর্টে গিয়ে শেষ হয়।

পাবনায়  গৃহবধূকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন

পাবনায় গৃহবধূকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন

পাবনা প্রতিনিধি: পাবনায় এক পাষন্ড স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর তার অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলেছে। এমন নির্মমতার এই দৃশ্য যিনিই দেখেছেন তিনি  চোখের পানি সংবরণ করতে পারেননি।

হাসান আজিজুল হকের মৃত্যুতে পাবিপ্রবি ভিসির শোক

হাসান আজিজুল হকের মৃত্যুতে পাবিপ্রবি ভিসির শোক

পাবনা প্রতিনিধি:প্রখ্যাত কথা সাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক হাসান আজিজুল হক এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী।

বাংলাদেশ ভবিষ্যতে ইউনেস্কো-বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার পাবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ভবিষ্যতে ইউনেস্কো-বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তার সরকার প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একদিন বাংলাদেশেরও কোন উদ্যোক্তা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর চালু করা ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার পাবে।’

পাবনায় দিনভর বৃষ্টি, মাঠে বিনষ্ট পাকা ধান

পাবনায় দিনভর বৃষ্টি, মাঠে বিনষ্ট পাকা ধান

সারাদিন রিমঝিম বৃষ্টি আর মৃদু শিতল হাওয়ায় কার্তিকের শেষে শীতের পুরো পূর্বাভাস দিচ্ছে। যদিও আগের  সেই প্রবাদ বা বাস্তব রুপ ‘এলারে আশ্বিন-গা করে শিণ শিণ’ মেলানো ভারী দায়।