পাবনার আরও পাঁচজন করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ৪৫ জন মারা গেলেন।
বন
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে আনসারদের গুলি বর্ষণের প্রতিবাদে কোনো পূর্বঘোষণা ছাড়াই বরিশাল থেকে থেকে সব রুটে বাস, পণ্যবাহী ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন দেশের নাগরিক ও তাদের আফগান সহকর্মীদের দ্রুত কাবুল থেকে সরিয়ে আনার মধ্যে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া গেছে। বিমানবন্দরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করা তালেবান যোদ্ধারা বিমানবন্দরের দিকে জনস্রোত ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুঁড়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত এবং উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুণর্ব্যক্ত করে বলেছেন, এর মাধ্যমেই আমাদের তাঁর রক্তের ঋণ শোধ করতে হবে।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে।
কোভিড টিকার পূর্ণ ডোজ না নিয়ে মালয়েশিয়া, ইরান, স্পেনসহ ১১টি দেশ থেকে বাংলাদেশে ঢোকা যাবে না৷ নতুন এই বিধিনিষেধ আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷
ব্যাপক বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার একদিন পর মঙ্গলবার কূটনীতিক ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আবারো কাবুল বিমানবন্দর চালু হয়েছে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে আনুমানিক ৩০ ও ৩৮ বছর। র্যাবের দাবি, তারা ডাকাত দলের সদস্য।
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। জোর করে বিমান ওঠার চেষ্টাকার লোকজনকে থামানোর জন্য গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে।
ফোনালাপে আড়িপাতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আজ শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকা রয়েছে।