লাগাতার বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস। তাতে একসঙ্গে ৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতের মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কণে। বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
বন
করোনা ভাইরাস (কোভিড-১৯)-জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রি পরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষাপটে আগামীকাল ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।
জরুরী সেবার অংশ হিসেবে ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল বন্দর দিয়ে ভারতে থেকে ১১ গাড়ী অক্সিজেন আমদানি করা হয়েছে। বুধবার (২১ জুলাই) ৩টায় অক্সিজেনের গাড়ীগুলি প্রবেশ করে। আমদানিকৃত প্রতিষ্ঠানগুলো লিন্ডে বাংলাদেশ,পিওর, ও ইসপেক্টর।
ইউরোপের পর এ বার চীন। আচমকা বন্যায় ভেসে গেল ঘরবাড়ি। প্রাণ হারালেন অন্তত ১২ জন। জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধারকাজ শুরু হয়েছে। রাস্তায় নেমেছে চীনের সেনাবাহিনী।
ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সরকারি ছুটি। একইসাথে পরের দিন ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন সারাদেশে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকছে।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
পাবনা প্রতিনিধি:যমুনা নদী পারের অপেক্ষায় পাবনার কাজীরহাট ফেরি ঘাট এলাকায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রাকের জট তৈরি হয়েছে।
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আজিজলতলা মোড়ে মরা গরু জবাই করে মাংস বিক্রয় করায় অনিক হোসেন (২৪) নামের এক কসাইকে ৩ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় জার্মানিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার ভারি বৃষ্টির পর হঠাৎ বন্যা দেখা দেয় পশ্চিম ইউরোপের আরো করেকটি দেশের সাথে জার্মানিতে।
পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী এবং রামেক হাসপাতালের পরিচালক ব্রিপেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।