ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম নিবন্ধন করার চেষ্টার দায়ে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম নিবন্ধন করার চেষ্টার দায়ে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে এক অন্তঃসত্ত্বা নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় শুরু হয় ব্যাপক ইসরায়েলি সামরিক অভিযান। এরপর প্রায় তিন বছর ধরে চলা বিমান ও স্থল হামলায় অবরুদ্ধ উপত্যকার বিস্তীর্ণ এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িঘর, সড়ক, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামোর বড় অংশই আজ নিশ্চিহ্ন। এদিকে ইসরায়েলে নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই গতকাল হামলার তৃতীয় বার্ষিকী পালন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নগরের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে নগর ভবনে বগার উপস্থিতি এবং তাকে গ্রেপ্তারে মেয়রের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও হরিণ শিকারে বাঁধা দেয়ায় হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন বনবিভাগের চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির (সুন্দরবন সুরক্ষা কমিটি) সভাপতি মো. ফারুক হাওলাদার। এ ঘটনায় তিনি মোংলা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
চলমান উত্তেজনরার মধ্যেই চলতি সপ্তাহে সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। বুধবার (৭ অক্টোবর) সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে কলোনীতে যৌথ অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নাটোরের সোহেল রানাকে (১৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে মোজাফফর হোসেন মন্টু (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে