স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় ওই বিভাগের চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
বর
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্র্রেন থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।নিহত মোজাম্মেল হোসেন পাবনা শহরে জনতা ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।তার বাড়ি পাবনা সদর উপজেলার চকছাতিয়ানী মহল্লায়।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অ্যান্টি-স্যাটেলাইট মিসাইলের পরীক্ষা করে একটি কৃত্রিম উপগ্রহ ভেঙে দেয় রাশিয়া। আর তারই বর্জ্যের জন্য আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র থেকে বেরিয়েও দুইবার ফিরে আসতে হয়েছে সাত মহাকাশচারীকে। এর মধ্যে চারজন অ্যামেরিকান, একজন জার্মান ও দুইজন রাশিয়ান।
ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে টি-২০ বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল টিম ঘোষণা করল আইসিসি। সেরা দলে জায়গা হয়নি কোনো ভারতীয় ক্রিকেটারের। বাবর আজম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার তিনজন ও নিউজিল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা দলে। দেখে নেয়া যাক কারা সুযোগ পেলেন সেরা একাদশে।
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে রোববার রাত ১১ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় খালের পাড় থেকে সাতটি হরিণের চামড়া ও গোস্ত উদ্ধার করেছে কোস্টগার্ড।
পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তিনজন আওয়ামী লীগ নেতাকে দল থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে।রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাদের বহিষ্কার করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী রাসেল কে সভাপতি এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মুশফিকুর রহমান তানিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বরগুনা জেলা সদরের পোটকাখালী গ্রামে গত এক মাস ধরে কিছু বাড়িতে নানা জায়গায় আকস্মিকভাবে আগুন ধরে যাবার ঘটনা ঘটছে বলে জানিয়েছে এলাকার মানুষ।"কখনো কাপড়-চোপড়, কখনো বা চাদর বা গাছের পাতায় আগুন লেগেছে" - বলছেন ওই গ্রামের একজন বাসিন্দা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রায়ের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষ এ দিন ধার্য করেন।