নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের স্বাদ পেলো বাংলাদেশ।আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল ৯ উইকেটে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হেরেছিলো দক্ষিণ আফ্রিকার কাছে। অন্য দিকে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় দেখলো নিউজিল্যান্ড।
বাংলা
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।শ্রীমঙ্গলে আজ সর্বোনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল কক্সবাজার ও টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও ৫২৯ জন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। আজ রোববার ভোরে তারা রোমানিয়ায় পৌঁছান।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ার শেন ম্যাকডারমট হতে যাচ্ছেন জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ। আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে। গতকাল শনিবার রাত ১০টার দিকে বিসিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বঙ্গবন্ধুময়৷ বাংলাদেশের জাতির পিতাকে শ্রদ্ধায়, আবেগে স্মরণ করছে এই বাংলা৷ প্যাভিলিয়ন, প্রবেশদ্বার, লোগো থেকে লিটল ম্যাগাজিন, সর্বত্র দেখা মিলছে তাঁর৷
প্রথম ম্যাচে দাপটের সাথে জিতেছিল বাংলাদেশ। সেই তুলনায় দ্বিতীয় ম্যাচটি হলো যাচ্ছে তাই। বাজে ব্যাটিং, বোলিং ও লাগামছাড়া ফিল্ডিংয়ে হজম করতে হলো বাজে হার।
বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে বীমা কার্যক্রম শুরু হলেও এখন বিভিন্ন ধরণের বীমার আওতায় আছে দুই কোটিরও কম মানুষ এবং বিশ্লেষকরা বলছেন বীমা কোম্পানিগুলোর প্রতি মানুষের চরম অনাস্থার কারণে এ বিষয়ে মানুষের আগ্রহ কম।