সৌদি আরব লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ থাকায় বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল শুক্রবার যে দামে অপরিশোধিত তেল বিক্রি হয়েছে, তা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।
বাজার
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনার এক সপ্তাহের মাথায় এবার সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিন্সেস’ আবাসিক হোটেলে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার সময় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসায় এ ঘটনায় কেউ হতাহত হননি।
কক্সবাজারে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ ও মো. ইয়াছিন দুইজন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ সংকটের শঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ময়লার ভাগার ও বজ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ভেকুর কাজে ব্যবহৃত ৮০০ লিটার সরকারি তেল পাচারকালে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারের ঈদগাঁওয়ে হিমছড়ি ঢালারমুখ সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনের যাত্রীদের কাছ থেকে গণডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৭ হাজার ২৩০ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।
বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন হয়েছে। মুদ্রানীতি নির্ধারণী বৈঠক সামনে রেখে সুদের হারের গতিপথ সম্পর্কে নতুন ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
দেশের শেয়ারবাজারে নানা সংস্কার কার্যক্রম চলমান। এর মধ্যে নতুন কোম্পানি সহজে বাজারে তালিকাভুক্ত করতে সরাসরি লিস্টিং বিধিমালা সংশোধন করা হয়েছে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রামু পেঁচারদ্বীপ পয়েন্টে সমুদ্রে নেমে জোয়ারের পানিতে তলিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় অপর তিন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কক্সবাজারকে পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।