সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হয়েছে ১ নভেম্বর থেকে, তবে এখনো কোনো জাহাজ চলাচলের অনুমতি পায়নি।
বাধা
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারির জানাজা ও দাফনে বাধা দেওয়ায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা নিরসনের পথ খুলেছে।
পারিবারিক কবরস্থানে মানিক পশারীর জন্য খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে গভীর রাতে লোকজন না পেয়ে মুঠোফোনের আলো জ্বালিয়ে নিজেরাই কবর খুঁড়ে বাবাকে দাফন করেন তার মেয়ে ও বোনেরা।
আইনি জটিলতায় সাত বছর ধরে বন্ধ থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মগবাজার-পেয়ারাবাগ অংশের নির্মাণ কাজ এবং এর নিচ দিয়ে চার লেনের রেলপথ নির্মাণের উন্নয়নকাজে বাধা কেটেছে।
বেইজিংয়ের তীব্র আপত্তি ও কূটনৈতিক চাপের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের জাতীয় পতাকা প্রদর্শন প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নগরের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে নগর ভবনে বগার উপস্থিতি এবং তাকে গ্রেপ্তারে মেয়রের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রাজধানীর সবুজবাগে অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পরিচালিত অভিযানে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাধায় রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) ছাড়াই বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জানাজা শেষে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।