পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লাহোরে তার জামান পার্ক বাড়িতে ওঠেছেন। আর তার দলের লংমার্চ মঙ্গলবার তার গুলিবিদ্ধ হওয়ার স্থান ওয়াজিরাবাদ থেকে আবার শুরু হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি রাওয়ালপিন্ডিতে লংমার্চে যোগ দেবেন।
বার
জেরার্ড পিকের বিদায়ী ম্যাচে ক্যাম্প ন্যুতে আলেমেরিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। যদিও ম্যাচে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়েছে কাতালান জায়ান্টদের।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে আজ রাতে লন্ডনে পৌঁছেছেন।যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী জানান, রাষ্ট্রপতি বার্লিন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সন্ধ্যা পৌনে ছয়টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছান।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের আটজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমেশ্চুড়া গ্রামের জোড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসক। তবে তার পায়ে এখনো বুলেটের কিছু অংশ রয়ে গেছে। ফলে তার অস্ত্রোপচার দরকার। তবে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বেলা ১১টায় আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এছাড়া বিষাক্ত ওষুধ মেশানো ভেজাল খাদ্য দিয়ে দেশ ভরে গেছে।
এবার কি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবে ভারত এবং পাকিস্তান? এমনই জল্পনা উস্কে দিলেন সিমন ও'ডোনেল। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় একটি ত্রিদেশীয় ওডিআই সিরিজ বা ভারত-পাকিস্তানের টেস্ট নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুই ইনাসিও লুলা ডি সিলভা। গতকাল রোববার অনুষ্ঠিত ফিরতি নির্বাচনে তিনি ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন।
যশোরের শার্শায় নয় পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ কাওসার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই সহোদরকে আটক করেছে বিজিবি।