মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারায় সফরকারী ভারত। মাত্র দেড় দিনে শেষ হওয়া এই টেস্টে সর্বমোট ৬৪২ বল খেলা হয়।
বার
ভুটানের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় লাভ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।
বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা। দেশটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি। একইসঙ্গে কানাডা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা এবং সমর্থন করে বলেও জানিয়েছে কানাডা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
৭ জানুয়ারি নির্বাচনী খেলা শেষ হয়েছে। এবার রাজনীতির খেলা চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার পর ফেনী-১ সংসদীয় আসনে প্রথমবার নৌকার প্রাথী হিসেবে জয় পেয়েছিল ১৯৭৩ সালে। আর দীর্ঘ ৫০ বছর পর ওই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি প্রায় ১ লাখ ৭৮ হাজার ভোটের ব্যবধানে এই আসনটিতে বিজয়ী হলেন |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১০০ নতুন মুখ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এদের ভেতর বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তারা শপথ গ্রহণ করবেন।
শীতে শিশুর প্রতি নিতে হয়ে বাড়তি যত্ন। ঠান্ডা আবহাওয়া শিশুর কোমল শরীরে প্রভাব ফেলে। এ সময় শিশুরা জ্বর, ঠান্ডা, কাশি, গলাব্যথা, কানে সংক্রমণসহ ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগে।
ওয়ানডে বিশ্বকাপের পর তাকে অনেকটা আড়ালেই রেখে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নেওয়া হয়নি অস্ট্রেলিয়া সফরে। এবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের হেড কোচ হিসেবে ইতি ঘটল তার। যদিও বেকার বসে থাকছেন না গ্র্যান্ট ব্র্যাডবার্ন।
সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বিগত দু’মাসে মেটা প্ল্যাটফর্ম ইনকরপোরেটেডের প্রায় অর্ধ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছেন।