যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে– সাধারণ মানুষ যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে।
বাস্তবায়ন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের ঢাকায় অবস্থানরত সদস্যদের এক সভা আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও পরবর্তী করণীয় ঠিক করতে যৌথসভা ডেকেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাবল শিফটের পরিবর্তে এক শিফটে ক্লাস নেয়ার ব্যাপারে সরকার যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ার কথা জানিয়েছেন দেশটির প্রত্যন্ত এলাকার শিক্ষক অভিভাবকরা। এই নির্দেশনা ‘বাস্তবভিত্তিক নয়’ বলে তারা মনে করছেন।
আইএমএফের কাছ থেকে ঋণ পাবার জন্য সংস্থাটির সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই এই ঋণের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে সংস্থাটি। মোট সাত কিস্তিতে তারা বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দেবে। এ ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদ হার নির্ধারিত হবে বাজারদর অনুযায়ী, যা গড়ে দুই দশমিক দুই শতাংশ হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩নং ওয়ার্ডের (মিরপুর) প্যারিস রোড সংলগ্ন অবৈধভাবে দখল ও প্লটের জন্য বরাদ্দকৃত বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি বহুমুখী মাঠ বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার বন্ধুত্বপূর্ণ দেশ এবং উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তার সরকার ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করছে।
যশোর প্রতিনিধি: অবিলম্বে যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে শতকরা ৯৮ ভাগ। এ অগ্রগতি জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৮ ভাগ বেশি। জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৮০ ভাগ।