ভোলায় চরফ্যাশনগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। সম্পর্কে তার শ্বশুর-জামাই। তারা এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
বাস
দিনাজপুর-ফুলবাড়ী সড়কের চুনিয়াপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে বাংলাদেশীসহ ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। স্থানীয় সময় সোমবার(২৪ এপ্রিল) রাজধানী তিউনিস থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের বন্দর নগরী স্ফ্যাক্সোর উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যেকার সশস্ত্র সংঘর্ষের মধ্যে দেশটির রাজধানী খার্তুমে স্থাপিত বাংলাদেশ দূতাবাসে গুলি আঘাত হেনেছিল। গোলাগুলিতে দূতাবাসটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৩৫ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান দশম।
ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।
সুদানে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে আগামী সাধারণ নির্বাচনে তার দলকে আরো একবার সুযোগ দেয়ার জন্য আজ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারী ইদ্রিসের বসত বাড়ি থেকে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা, ২০ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইদ্রিস পালিয়ে গেলেও সহযোগী কাশেমকে আটক করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া থেকে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়। আটক কাশেম (৪০) একই এলাকার বাসিন্দা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, অসহায় মানুষ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন।