রাজধানীর গুলশান-২ এ ছয়তলা আবাসিক ভবনে বুধবার (২৭অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বাস
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের নাগরিকদের আরো বশী কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য সেদেশের মানবসম্পদ মন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক বিশিষ্ট আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের নামাজে জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলশান-২ নম্বরের একটি আবাসিক ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
রাজধানীর গুলশান-২ নম্বরে পিংক সিটির পাশের ছয়তলা একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী দেওয়া গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আগামী ২৮ অক্টোবর দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
করোনাকালীন ১২ মাসের আবাসন ফি এবং ২০২১-২২ অর্থবছরের পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
কোভিডের কারণে বিশ্বের অধিকাংশ শহর লকডাউনের আওতায় থাকার পরও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলো ২০২০ সালে রেকর্ড স্তরে পৌঁছেছে। জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত সংস্থা (ডব্লিউএমও) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।