বাস

স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে। তিনি বলেন, মানুষের জীবন ও জীবিকার তাগিদেই মহামারী করোনাভাইরাস সংক্রমণরোধে টানা ১৯ দিন চলা বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।

কাবুলের দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

কাবুলের দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে অতিরিক্ত তিন হাজার সৈন্য আফগানিস্তানে পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

কানাডার ব্যবাসায়ীকে ১১ বছর কারাদণ্ড দিল চীন, চটেছেন ট্রুডো

কানাডার ব্যবাসায়ীকে ১১ বছর কারাদণ্ড দিল চীন, চটেছেন ট্রুডো

চীনের এক আদালত গুপ্তচরবৃত্তির দায়ে ক্যানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের সাজা দিয়েছে। মাইকেল স্পাভর ২০১৮ সাল থেকেই চীনে আটক রয়েছেন।

যে গাছ ঘরে রাখলে কমবে শ্বাসকষ্টের সমস্যা

যে গাছ ঘরে রাখলে কমবে শ্বাসকষ্টের সমস্যা

ঘরের ভেতরে সব ধরনের গাছ রাখা যায় না। কম আলোয় বাঁচতে পারে যে গাছ, রাখতে হয় সেগুলোই।ঘরের ভেতরের গাছ দিনের আলোয় কার্বন-ডাই-আক্সইডকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনে পরিণত করে। 

গাজীপুরে দূরপাল্লার ৪০ বাস জব্দ

গাজীপুরে দূরপাল্লার ৪০ বাস জব্দ

কঠোর বিধিনিষেধ অমান্য করে গাজীপুরে যাত্রী পরিবহন করায় দূরপাল্লার কমপক্ষে ৪০টি বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ জব্দকৃত বাসগুলো নগরের কোনাবাড়ী এবং চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে রাখা হয়েছে। তবে যাত্রীদের ছেড়ে দেয়া হয়েছে।

কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার মিরপুর আটমাইল নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশির (২০) ও মেহেরনিগার (৩০) নামে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। 

করোনা টিকার বুস্টার ডোজে স্থগিতাদেশ চায় ডব্লিউএইচও

করোনা টিকার বুস্টার ডোজে স্থগিতাদেশ চায় ডব্লিউএইচও

প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষায় দরিদ্র দেশগুলোর যেসব লোক দুই ডোজ করে টিকা পেয়েছেন, তারা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন! কারণ বিপুল জনগোষ্ঠীর মধ্যে তাদের সংখ্যা একেবারেই নগণ্য। এ ধরনের দেশগুলোতে এক ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যাও খুবই কম। দরিদ্র বিশ্ব এভাবে যখন করোনা টিকার স্বাভাবিক দুই ডোজ পেতেই হিমশিম খাচ্ছে, তখন ধনী দেশগুলো বুস্টার হিসেবে তৃতীয় ডোজ দেয়ার পরিকল্পনা শুরু করেছে।

যে কারণে পরীমণির বাসায় র‌্যাবের অভিযান

যে কারণে পরীমণির বাসায় র‌্যাবের অভিযান

অভিনেত্রী পরীমণির বাসায় অভিযানের কারণ জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেফতারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় এ অভিযান চলছে।

টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তির খবর সঠিক নয় : স্বাস্থ্য মন্ত্রণালয়

টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তির খবর সঠিক নয় : স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনাভাইরাস প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কেউ টিকা ছাড়া ঘরের বাইরে বের হলে শাস্তির আওতায় আনা হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়।