সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকালে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাস
ওমানে ট্রলারে কাজ করতে গিয়ে সাগরে পড়ে মৃত্যু হয়েছে আলী আকবর চৌধুরী (৩১) নামে এক বাংলাদেশী যুবকের। জীবিকা নির্বাহে দীর্ঘ ১২ বছর প্রবাস জীবন কেটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এ বাসিন্দার।
এশিয়া কাপের মঞ্চে রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখল ক্রিকেটবিশ্ব। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসল বাংলাদেশ-ভারতের লড়াই। সুপার ফোরের শেষ ম্যাচটিতে জয়-পরাজয় কোনো দলের জন্যই জরুরি ছিল না। কারণ ফাইনালিস্ট আগেই নির্ধারিত হয়ে গেছে।
আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রাথমিকভাবে ৮টি বাস দিয়ে চলাচল শুরু করতে যাচ্ছে বিআরটিসি।
রোমানিয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ৩২ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে পুলিশ। রোমানিয়া সীমান্ত পুলিশ ও ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় এ তথ্য জানিয়েছে।
কাজের জন্য যেসব প্রবাসী শ্রমিক বিদেশে যান, বিমানবন্দরে তারা এমনভাবে নিগৃহীত হন যেন তারা অপরাধী। এমনকি প্রবাসী শ্রমিকরা দেশে ফেরার সময়ও হয়রানির শিকার হন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
প্রবাসে কর্মী পাঠানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের আইনি কাঠামোর আওতায় আনতে এবং অভিবাসন সেক্টরে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৩’ পাস করা হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়দা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
আশুলিয়ায় প্রেমিককে বাসায় ডেকে নিয়ে হত্যার ঘটনায় প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।