পাবনা প্রতিনিধি: পাবনায় তৃনমূল পর্যায়ে করোনাকালীন সচেতনতা সৃষ্টি এবং অসহায়- দুঃস্থ মানুষদের জরুরী চিকিৎসা সেবা, ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ভ্রাম্যমান মেডিক্যাল টিম।
বাহিনী
নেটোর ঠিক করা আগামী সেপ্টেম্বরের শেষ সময়সীমার পরও যদি আফগানিস্তানে কোন বিদেশি সৈন্য রয়ে যায়, তবে তারা দখলদার বাহিনীতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে, বিবিসিকে বলেছে তালেবান।
জেল-জরিমার মধ্যেই লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে মানুষ এবং ব্যাক্তিগত গাড়ির পরিমান বেড়েছে। শনিবার রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ি, মতিঝিল, পল্টন, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বিগত দু'দিনের তুলনায় লোকসমাগম কিছুটা বেশি লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গায় দেখা গেছে বিনা কারনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের গুনতে হচ্ছে জরিমানা। অন্যথায় তাদের গ্রেফতার করছেন আইন-শৃংখলা বাহিনী।
আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার আসন্ন উল্লেখ করে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।
কঠোর লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত।
করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তাররোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওয়াতায় ১ জুলাই সকাল ৬টা থেকে থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধের লক্ষ্যে বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য কঠোর লকডাউন শুরু হবে। জনসাধারণ ও যানবাহনের চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কঠোর লকডাউন সুন্দরভাবে পালন করতে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দেশে করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছে সরকার। এ লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি- বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকবে।’