খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘যারা আজ রাজপথ রক্তাক্ত করেছেন তাদের পতন হয়েছে।’
বিএনপির
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। নিপুণ রায়কে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকালের দিকে এই ঘটনা ঘটে।
দলের নির্দেশনা অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করায় জেলা কৃষক দলের আহবায়ক এবং জেলা মহিলা দলের সভাপতিসহ ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।
রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ থেকে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফারজানা আলম ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২৪ আসামি পলাতক রয়েছে।
চার দিনের কর্মসূচির প্রথম দিনে ৯ মহানগর ও ২৭ জেলায় জনসমাবেশ করবে বিএনপি। আজ শুক্রবার দুপুর আড়াইটা থেকে এক কর্মসূচি পালন করবে দলটি।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আবারো পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় ২৯ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (১৬ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
ঢাকা দুই মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বুধবার বেলা ৩টায় উত্তর ও দক্ষিণ মহানগর আয়োজনে এ কর্মসূচি পালন করবে দলটি।
প্রায় এক মাস ১১ দিন পর জামিনে মুক্তি পেলেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ শহীদুল ইসলাম বাচ্চু।
পয়লা মে ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালি করবে বিএনপি। দলটির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে এই সমাবেশ সফল করতে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।