সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়ানো হয়েছে। ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
বিদ্যালয়
২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চেক প্রজাতন্ত্রের প্রাগ বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। চেক প্রজাতন্ত্রের পুলিশ বলছে, রাজধানী প্রাগের কেন্দ্রীয় অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের ভবনে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি চারদিন কমিয়ে আনা হয়েছে।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে যেকোনো ধরনের প্রতিবাদের ক্ষেত্রে কড়া নিয়ম চালু করেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ এ ১০ শতাংশ প্রতিবন্ধী কোটা পূরণ করে ২৮৫ প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগ দেয়া প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষে ১৪ জানুয়ারি রায়ের তারিখ ধার্য করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।