বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের পাঠদান পদ্ধতি, নিয়মশৃঙ্খলা, শিক্ষার মান, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলাবোধের বিষয়ে তদারকি শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।
বিদ্যালয়
আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ।
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর প্রায় দুই হাজার শূন্য আসন পূরণে এবার মাইগ্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ রোববারের মধ্যে মাইগ্রেশনের এই প্রক্রিয়া শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার দুই ধরনের মাইগ্রেশন প্রক্রিয়া আজ রোববারের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্কুল কক্ষের তালা ভেঙ্গে কাগজপত্র সহ বৈদ্যুতিক পাম্প চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বেগুনগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম (এমএসএস-ইসিপি) এর সহযোগিতায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদের ২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল সাইট টেষ্টিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাবির অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ১০টি পদে ২০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জলাতঙ্ক বিষয়ে সতর্ক করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার ইউজিসির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।