বিদ্য়া

অস্কার মনোনয়নে বিদ্যা বালানের চলচ্চিত্র

অস্কার মনোনয়নে বিদ্যা বালানের চলচ্চিত্র

অন্য কোনও ধরনের সিনেমা কিংবা নারীকেন্দ্রিক সিনেমা হলেই যে ক’জন অভিনেত্রীর কথা পরিচালকদের মাথায় আসে, বিদ্যা বালান নিঃসন্দেহে তাঁদের অন্যতম। ফিচার ফিল্মে তাঁর অভিনয় বরাবরই সিনেপ্রেমীদের মন ছুঁয়েছে। তবে প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেও নতুন দিগন্ত ছুঁয়ে ফেললেন বিদ্যা। তাঁর শর্ট ফিল্মটি এবার অস্কার পুরস্কার মনোনয়নের যোগ্যতা অর্জন করে ফেলেছে।

ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় জিম্মি কুবির ‘শেখ হাসিনা হল’ ; ভোগান্তিতে ছাত্রীরা

ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় জিম্মি কুবির ‘শেখ হাসিনা হল’ ; ভোগান্তিতে ছাত্রীরা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ হাসিনা হলের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের তিন গুণ পার করলেও এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বান করা কথা ছিল, কিন্তু এ নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ কিংবা সুষ্ঠু তদারকির দেখা মেলেনি। 

ইবিসাস নির্বাচন, সভাপতি জীবন-সম্পাদক রানা

ইবিসাস নির্বাচন, সভাপতি জীবন-সম্পাদক রানা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবীর জীবন (নিউ এজ) সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।

প্রতিবন্ধী কোটা সংরক্ষণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইউজিসি’র অনুরোধ

প্রতিবন্ধী কোটা সংরক্ষণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইউজিসি’র অনুরোধ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি এবং ন্যায্য হারে কোটা সংরক্ষণে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ বাস্তবায়নে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

কুবি ছাত্রলীগের জেলহত্যা দিবস পালন

কুবি ছাত্রলীগের জেলহত্যা দিবস পালন

কুবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে শাখা ছাত্রলীগের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দিবসটি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় অনলাইনে ভর্তি পরীক্ষা হবে না

বিশ্ববিদ্যালয় অনলাইনে ভর্তি পরীক্ষা হবে না

পাবলিক বিশ্ববিদ্যালয়ে 'প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম' সফটওয়্যার ব্যবহার করে বর্তমান অবস্থায় ভর্তি পরীক্ষা নেওয়া ঠিক হবে না বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বিশেষজ্ঞরা এ মতামত তুলে ধরেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউজিসি।

ইবিতে জেলহত্যা দিবসে মৃত্যুঞ্জয়ী মুজিবে পুষ্পস্তাবক অর্পণ

ইবিতে জেলহত্যা দিবসে মৃত্যুঞ্জয়ী মুজিবে পুষ্পস্তাবক অর্পণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিবে’ পুস্পস্তাবক অর্পণের মাধ্যমে শোকাবহ জেল হত্যা দিবস পালন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আফগান বিশ্ববিদ্যালয়ে আইএসের হামলায় নিহত ২২

আফগান বিশ্ববিদ্যালয়ে আইএসের হামলায় নিহত ২২

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানের রাষ্ট্রদূতের উপস্থিতিতে এক বইমেলায় জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে কমপক্ষে ২২ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

শর্ত মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা

শর্ত মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্সের ফাইনাল পরীক্ষা,ব্যবহারিক ক্লাস ও মৌখিক পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় গুলোকে মানতে হবে ৭টি নির্দেশনা।

কুবির অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি গুজব: কুবি উপাচার্য

কুবির অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি গুজব: কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক/সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।