পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাথে পাবনা ভ্যাট কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির আয়োজনে পাবনা চেম্বার অব কমার্সের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিড়ি
কিশোরগঞ্জের নিকলী থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত আলমের ১নং পচাঁ বিড়ি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার নিকলী থানা পুলিশ একটি মুদি দোকানে অভিযান চালিয়ে নকল বিড়িসহ একজনকে আটক করে।
পাবনা প্রতিনিধি: পাবনা জেলার আতাইকুলা থানাধীন ৫ নং লক্ষ্মপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ৭ লক্ষ শলাকা নকল বিড়ি জব্দ করেছে র্যাব।
রাজস্ব ফাঁকি দেওয়া নকল বিড়ি ও ভারতীয় অবৈধ পাতার বিড়ি বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সিলেট জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ।
রংপুরে নকল ব্যান্ডরোলযুক্ত এগারো লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ রাশেদ বিড়ি, আলম বিড়ি, ১৭ বস্তা বিড়ি তৈরির তামাক (মিক্সার)সহ বিপুল পরিমান বিড়ি তৈরির নকল উপকরণ এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ডিবি পুলিশ।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টিম উপজেলার বানিয়াগ্রাম বাজার মনিটরিং করেন।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড সিমন সরকার ও স্যানিটারি ইনেস্পেক্টর আবুল কাসেম এ অভিযান পরিচালনা করেন।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি, জাল ব্যান্ডরোল, নিষিদ্ধ পলিথিনসহ বিড়ি তৈরির বিভিন্ন নকল উপকরন জব্দ করা হয়েছে।
কিশোরগঞ্জের হোসেনপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নাহিদ সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
কতিপয় অসাধু বিড়ি ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিড়ি বিত্রি করছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আর প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি করেছেন যশোর জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন।