কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে খলিলউল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ
চট্টগ্রামের ফটিকছড়িতে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডসংলগ্ন নার্সারি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়ায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ধামারন গ্রামে খালের পাড় থেকে আবুল হোসেন পেদা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় আখ চাষ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে আখচাষিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার বাম পা ও রানে গুলি লেগেছে।
পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুমিল্লার বরুড়ায় মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওড়ী এলাকায় শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাদারীপুরের রাজৈরে মাদ্রাসার জন্য সাহায্য চাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই ব্যক্তিকে ধরতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন মেরজন শেখ নামে এক বৃদ্ধ।
বরিশালের বাকেরগঞ্জে দুই অটোরিকশার (ইজিবাইক) চাপায় আব্দুল মান্নান মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।