পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে ভয়াবহ ওই বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বেড
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩০ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাঘের সংখ্যা বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত ও ভুটান। বাঘ বেড়েছে নেপালেও। এক দশকে বাঘের সংখ্যা দ্বিগুণ করেছে তারা।
ভারতে অপরাধের প্রবণতা বেড়েছে ৩০ শতাংশ। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টই বলছে সে কথা। আর তার মধ্যে অর্ধেক ঘটনাই ঘটছে যোগী-রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে। আর পশ্চিমবঙ্গে এ অপরাধের প্রবণতা দুই শতাংশ।
আফগানিস্তান এবং পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১ জনই আফগানিস্তানের নাগরিক। বাকি ১৩ জন পাকিস্তানের।
গত দশ বছরে দেশে শিশু শ্রমিক বেড়েছে ৮০ হাজার। ২০১৩ সালে দেশে শিশু শ্রমিকের সংখ্যা ছিল ১৭ লাখ। ২০২২ সাল শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৮০ হাজার।
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪১ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ২০৭ জন।
কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়া প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্বল ভিত্তির আশঙ্কার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, হাজার হাজার মানুষ ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার তজুমুদ্দিন পয়েন্টে সুমরা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার (২.২২ মিটার) ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।