‘ফার্স্ট রিপাবলিক ব্যাংক’ নামে যুক্তরাষ্ট্রের আরেক ব্যাংকের পতন হয়েছে। এ নিয়ে দুই মাসের মধ্যে দেশটির তিনটি ব্যাংক দেউলিয়া হলো।
ব্যাংকে
উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণ, পরবর্তীতে উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে উত্তরণ লাভ এবং এর ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের (সিপিএফ) (২০২৩-২০২৭) অধীনে তিনটি নতুন প্রকল্পে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
যুক্তরাষ্ট্রের কেন্টাকির স্থানীয় একটি ব্যাংকে নির্বিচার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও রয়েছে নিহতদের মধ্যে। এছাড়া ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি ২০২২-২৩ অর্থবছর বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.২ শতাংশ হবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কঠোর আর্থিক অবস্থা, বিঘ্নিত আমদানি নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রবৃদ্ধি হ্রাস পাবে। তবে আগামী অর্থবছর প্রবৃদ্ধি ৬.২ শতাংশে উঠবে বলে আশা করছে আন্তর্জাতিক দাতাসংস্থা বিশ্বব্যাংক।
নতুন টাকা মানেই বাড়তি আনন্দ। আর ঈদে এ টাকা আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। ছোট-বড় সবারই পছন্দ নতুন টাকা। সালামি, বকশিশ, দান-খয়রাত কিংবা ফিতরাতে অনেকেই নতুন টাকা দিয়ে থাকেন। ফলে সাধারণ মানুষের কাছে নতুন টাকার প্রতি আকর্ষণ একটু বেশি।
পবিত্র রমজান মাস উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আলাদা অফিস সময় নির্ধারণ করেছে সরকার। রোজার প্রথম দিন থেকে এ সময়সূচি কার্যকর হওয়ার কথা থাকলেও প্রথম তিন দিন ছুটি থাকায় আজ সোমবার (২৭ মার্চ) থেকে তা পালন করা হবে।
বাণিজ্য সেবা বাড়াতে বেনাপোল স্থলবন্দরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে জায়গা অধিগ্রহণ, শেড, ইয়ার্ড ও টার্মিনালের উন্নয়নকাজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন।
বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য আপলোড করতে নির্দেশনা জারি করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে হার্ড কপি আকারে তথ্য কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।