ভারতে

জাতিসংঘ ভাষণে কৌশলে কানাডাকে ভারতের জবাব

জাতিসংঘ ভাষণে কৌশলে কানাডাকে ভারতের জবাব

খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে কানাডার অভিযোগের জবাবে ভারতের অসন্তুষ্টির স্পষ্ট বার্তা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

ভারতে বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা

ভারতে বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা

ভারতের একটি বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির গুজরাট রাজ্যের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক (এসভিপিআই) বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

চার মাসের সর্বনিম্নে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চার মাসের সর্বনিম্নে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

গত প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জানা গেছে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টানা দ্বিতীয় সপ্তাহে কমেছে এবং গত ১৫ সেপ্টেম্বর সপ্তাহ শেষে রিজার্ভ ৫৯৩ দশমিক ০৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সুতরাং আগের সপ্তাহের তুলনায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার। 

ভারতের ভিসা পেলেন না বাবরেরা

ভারতের ভিসা পেলেন না বাবরেরা

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। তার আগেই সমস্যায় পড়ল পাকিস্তান। এখনো ভিসা পাননি বাবর আজমরা। এর ফলে বিশ্বকাপের আগে দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। ভারতে খেলতে আসার ছাড়পত্র এখনো পায়নি পাকিস্তানের ক্রিকেট দল।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ইলিশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গেছে তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ। আজ শুক্রবার দুপুরে তিনটি পিকআপ ভ্যানে করে এসব মাছ রফতানি করা হয়।

ভারতে সব আইনসভায় এক-তৃতীয়াংশ নারী আসন রাখতে সংবিধান সংশোধন

ভারতে সব আইনসভায় এক-তৃতীয়াংশ নারী আসন রাখতে সংবিধান সংশোধন

আইনসভাগুলিতে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করতে সংববিধান সংশোধন করছে ভারত। বুধবার এই সংক্রান্ত বিলটি নিম্ন-কক্ষ লোকসভায় মাত্র দু‘জনের বিরোধিতায় বৃহস্পতিবার অনেক রাতে উচ্চ-কক্ষ রাজ্যসভায় পাশ হয়েছে কোনো বিরোধিতা ছাড়াই। তবে কবে থেকে এই আইন চালু হবে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে।

প্রায় ১০০ বছরের সংসদ ভবনে শেষ বৈঠক ভারতের

প্রায় ১০০ বছরের সংসদ ভবনে শেষ বৈঠক ভারতের

প্রায় ১০০ বছর আগে নির্মিত ভারতের লোকসভা ভবনে শেষ বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। ১৯২৭ সালে নির্মিত ভবনটিতে আর বসবে না কোনো অধিবেশন। এখন থেকে নতুন ভবনে কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির

অস্ট্রেলিয়া সিরিজে ভারতের দলে পরিবর্তন

অস্ট্রেলিয়া সিরিজে ভারতের দলে পরিবর্তন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে ফেরানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবকে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।