তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দু'দেশ থেকে পাওয়া সর্বশেষ তথ্যে এ হিসাব পাওয়া গেছে।
- রেকর্ডে মোড়ানো মুশফিকের ২১ বছরের ক্যারিয়ার
- * * * *
- চামড়া শিল্পে ঋণে সুদ মওকুফ, ১২ বছরে পরিশোধ ও হার কমাতে উদ্যোগ
- * * * *
- প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী
- * * * *
- চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর
- * * * *
- পথচলায় ইতি টানছে ব্যান্ড ‘বাংলা ফাইভ’
- * * * *
ভূমি
চীন সীমান্ত-সংলগ্ন তাজিকিস্তানে আজ বৃহস্পতিবার ভোরে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৩। এর ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।
তুরস্কে নতুন ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে আহত হয়েছে দুই শতাধিক।
তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে অনুভূত হওয়া ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ছয় শতাধিক। অনেকে আটকা পড়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জন মারা গেছেন। কর্তৃপক্ষ রোববার এ খবর জানিয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রায় দুই সপ্তাহ পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমের সমাপ্তি টানতে যাচ্ছে তুরস্ক। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কয়েকটি প্রদেশে এ কার্যক্রম শেষ করে দেয়া হয়েছে।
ওমানে ৪ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে দেশটির দুকম অঞ্চল কেঁপে ওঠে।
তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ১২ দিনেরও বেশি সময় পর ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের নিচ থেকে এক দম্পতি ও তাদের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের ছেলে হাসপাতালে মারা যায়। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে ৮৪ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। হিমশীতল আবহাওয়ায় উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।