চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ভূমিকম্পে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভূমি
বাংলাদেশে জায়গা বা জমি সংক্রান্ত সমস্যার জটিলতার অবসান ঘটাতে সব মালিকের তথ্য নিয়ে ভূমি তথ্যব্যাংক বুধবার উদ্বোধন করা হয়েছে। একই সাথে ভূমি কর অনলাইনে দেয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে।
ভূমি ভবন,উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন,অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে গ্রীষ্মকালীন ঝড়ের কারণে উদ্ধার তৎপরতা এবং চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবার মধ্যে এক দিনেই আরো ৫ শ’র বেশি মৃত লোককে উদ্ধার করা হয়েছে।
হাইতির কর্মকর্তারা নিশ্চিত করে জানিয়েছেন যে, শনিবার ক্যারিবীয় দেশটিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে ১২৯৭ জনে দাঁড়িয়েছে।
শনিবার ভোরে হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ভূমিকম্পে এ পর্যন্ত ৩০৪ জন নিহত হয়েছে এবং দুর্যোগে জর্জরিত ক্যারিবিয়ান দেশটিতে এই ভূমিকম্পে ভবন, ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। দেশটি ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি।
স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে জাপানের রাজধানী টোকিওতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ভূমিকম্পের কারণে অলিম্পিকের গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। করোনার দাপটের মাঝেই দোসর প্রবল বর্ষণ ও ভূমিধস। যার ফলে শনিবার পর্যন্ত সরকারী হিসাব মতে মৃতের সংখ্যা ছিল ১১২। তবে বেসরকারী হিসেবে মৃত্যু প্রায় ১৪০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখনও নিখোঁজ অন্তত ৯৯ জন। কমপক্ষে ৫৫জন গুরুতর আহত। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭। তবে এতে সুনামির আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, শনিবার লজুনের প্রধান দ্বীপে স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে এবং ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।
লাগাতার বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস। তাতে একসঙ্গে ৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতের মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কণে। বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে।