বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে আবারো পরিবহন ধর্মঘটের ঘোষণা পরিবহন শ্রমিক ইউনিয়নের। বৃহস্পতিবার রাত থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন। এর তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
ভোগান্তি
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার ছয় ঘণ্টার বেশি সময় বিদ্যুৎহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের পূর্বাঞ্চলের জেলাগুলো। কিন্তু রাত ১২টার সময়েও দেশের অনেক এলাকায় বিদ্যুৎহীন ছিল বলে জানা যাচ্ছে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে মঙ্গলবার সকাল থেকে সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিপাকে পড়েছে সিলেটের হাজারো যাত্রী।
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে রাজধানীতে দেখা দিয়েছে পরিবহন সঙ্কট। শুক্রবার রাত ১২টা পর থেকে কার্যকর হয়েছে নতুন দাম। ফলে শনিবার সকালেই দেখা গেছে এর প্রভাব। কর্মজীবীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে পরিবহনের জন্য। তবে বাস এলেও আগে থেকেই যাত্রী পূর্ণ থাকায় তাতে উঠতে পারছেন না অনেকে। কোনো গতি না দেখে পায়ে হেঁটে সামনে এগুচ্ছেন।
বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র হজ। এ বছর ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মুসলিমদের জন্য হজের নতুন লটারি পদ্ধতি চালু করে সৌদি আরব। নতুন এই পদ্ধতিতে অনেকেই ভোগান্তির শিকার হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তির জন্য পৃথক সাক্ষাৎকার দিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছুরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার ১৬ বছর পার করলেও ছাত্রীদের ব্যক্তিগত অবস্থানের জন্য হয়নি কোন কমনরুম। এমনকি নামাজ আদায়ের জন্য কোন স্থান দিতে পারে নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে প্রায় সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে দেশের একটি সরকারী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার। তবে সে স্বপ্ন বাস্তবায়ন খুব একটা সহজে হয় না।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে ১০ ঘণ্টা করে বিমান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। এছাড়া তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অংশ হিসাবে ডিসেম্বরের ১০ তারিখ থেকে আগামী তিন মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকছে।
সিলেটে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। চলছে না কোন গণপরিবহন। পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে হাসপাতালে থাকা রোগী ও রোগীদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।