ভোট

ঢাকা-১৭ আসনে ভোট হবে ব্যালট পেপারে

ঢাকা-১৭ আসনে ভোট হবে ব্যালট পেপারে

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

৫২.৭ ভাগ ভোট পেয়ে জয়ী হবেন এরদোগান!

৫২.৭ ভাগ ভোট পেয়ে জয়ী হবেন এরদোগান!

তুরস্কে রজব তাইয়্যিপ এরদোগান ৫২.৭ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হবেন। আর তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগ্লু পাবেন ৪৭.৩ ভাগ ভোট। তুরস্কে আজ রোববার দ্বিতীয় রাউন্ডের ভোটের ঠিক আগ দিয়ে কোন্ডা নামের এক সংস্থার জরিপে এমন কথাই বলা হয়েছে। তবে ভোট মানেই খেলা এবং তাতে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।

রবিবারের ভোটে এরদোগানের ভাগ্য নির্ধারণ

রবিবারের ভোটে এরদোগানের ভাগ্য নির্ধারণ

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনিষ্ঠিত হবে রবিবার। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়েপ এরদোগান থাকতে পারবেন কিনা। খবর আল জাজিরার।

মার্কিন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিকে প্রতিফলিত করে : মির্জা ফখরুল

মার্কিন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিকে প্রতিফলিত করে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে ভোটাধিকার পুনরুদ্ধারের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে।’

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা কে কত ভোট পেলেন

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা কে কত ভোট পেলেন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আট প্রার্থী। এতে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। 

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ

আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ

আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে।