পাবনা প্রতিনিধি:পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণ ও ৮টি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ রইস উদ্দিন খান।
ভোট
রোববার গোলাগুলি,কাঁদুনেগ্যাস নিক্ষেপ, ধাওয়া-পাল্টা, কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের মধ্য দিয়ে পাবনায় একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি: ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ রোববার কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ধাপে সারাদেশে মোট ৮৩৮ ইউপিতে ভোট হবে। ইভিএমে হবে ৩৮টিতে।
এম মাহফুজ আলম, পাবনা: পাবনায় এক পৌরসভা ও তিন উপজেলার ১৮ টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
কলকাতা পৌরসভা নির্বাচনের ভোট গণনা চলছে। শহরের ১৪৪টি ওয়ার্ডের জন্য মোট ৯৫০ জন প্রার্থী এবারের সিটি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে তিন দশকের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে ।লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে ৪৪ লাখ ৭২ হাজার ৮৬৩ জন নথিভুক্ত ভোটদাতার মধ্যে মাত্র ১৩ লাখ ৫০ হাজার ৬৮০ জন ভোট দিয়েছেন।
কলকাতায় পুর নির্বাচন ঘিরে অশান্তি, বোমাবাজি, এজেন্টদের মারধরের ঘটনা ঘটলো। তাছাড়া বুথ দখল, ছাপ্পাভোটের অভিযোগও উঠেছে।
যশোর প্রতিনিধি:সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে যশোরের মণিরামপুর, বাঘারপাড়া ও শার্শা উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে তিন উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে ১৭১জন চেয়ারম্যান প্রার্থীসহ ১ হাজার ৮৭৮ প্রার্থী।