দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা।
ভোট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। ভোটের দিনে রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা। গণপরিবহন নেই। তাই সাধারণ মানুষকে হেঁটে বা রিকশায় চড়ে যাতায়াত করতে দেখা গেছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈরে ১২৮টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে ভোটারের তেমন উপস্থিতি দেখা যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বন্দর বাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রবিবার সকাল ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশিষ্টরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সকালে নির্বাচনী এলাকায় বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে (মন্ত্রী মহোদয়ের বাড়ি সংলগ্ন) তিনি ভোট দেন।
রাজধানীর মিরপুরে দারুসসালাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে। অভিযোগকারী আব্দুল কাদের জানান, তার ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাই। আজকেএকতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।'
ভোটের সকালেই নিজের ভোট প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি রাজশাহী-৬ আসনে টানা চতুর্থবার সংসদ সদস্য হওয়ার জন্য ভোটে লড়ছেন।